লখনউ থেকে গ্রেফতার ২ আল–কায়দা জঙ্গি - The News Lion

লখনউ থেকে গ্রেফতার ২ আল–কায়দা জঙ্গি

 


দি নিউজ লায়ন;   লখনউ থেকে গ্রেফতার ২ আল–কায়দা জঙ্গি। বিশেষ সূত্রে খবর পেয়ে গত এক সপ্তাহ ধরে তাদের ওপর নজর রাখছিল এটিএস (‌অ্যান্টি টেররিস্ট স্কোয়াড)‌‌।  লখনউয়ের উপকণ্ঠে কাকোরির একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকারী দলের নেতৃত্বে ছিলেন এটিএস–এর আইজি জি কে গোস্বামী। 


কাকোরির যে বাড়ি থেকে দু’‌জন ধরা পড়েছে, সেটি ছিল শহিদ নামে এক ব্যক্তির। গত ১৫ বছর ধরে সেখানে ভাড়া থাকত ওয়াসিম। বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজর রাখছিল এটিএস।  রবিবার সকালে ঘটনাস্থল থেকে দু’‌টি প্রেসার কুকার বোমা, একটি ডিটোনেটর, ছ' থেকে সাত কেজির বোমা উদ্ধার করে এটিএস। ঘটনাস্থলে পৌঁছেছিল বম্ব স্কোয়াড।


 নিরাপত্তার কারণে আশেপাশের সমস্ত বাড়ি খালি করিয়ে দেওয়া হয়েছিল। ধৃতদের পরিচয় জানানো হয়নি। আইজি গোস্বামী জানিয়েছেন, জেরার পরই পরিচয় খোলসা করা হবে। তবে  এটিএস–এর প্রাথমিক অনুমান যে ওই দুই জঙ্গিদের নিশানায় ছিলেন এক জন বিজেপি সাংসদ এবং কয়েক জন বিজেপি নেতা। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.